হামের থাবায় আরও ৭ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণ হারাল ৪৩৯

১৪ মে ২০২৬, ০৫:৪৫ PM
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫১৮ জন। আজ বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মোট ৪৩৯ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত ৬ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনেরই বাড়ি ঢাকা জেলায়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৩৬৯ জন সন্দেহজনক ও ৭০ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হলো।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৩৬৩ সন্দেহজনক ও ১৫৫ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহজনক ৫৪ হাজার ৪১৯ ও নিশ্চিত ৭ হাজার ৩০৫ জন রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৩০ হাজার ১৬০ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৩৪ হাজার ৯৬৮ জন ছাড় পেয়েছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬