হাম পরিস্থিতি: জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

১৩ মে ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৬:০৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

হামে আক্রান্ত হয়ে চারশ'র অধিক শিশুর মৃত্যু, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এবং স্বাস্থ্যখাতে সরকারের অবহেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। 

আজ বুধবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাস্থ্যখাতের দুর্বলতা,দুর্নীতি ও অব্যবস্থাপনার সমালোচনা করেন এবং দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুকে একটি জাতীয় সংকট হিসেবে তুলে ধরেন। 

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হামের ভয়াবহ প্রাদুর্ভাব তুলে ধরে বলেন, শুধুমাত্র গত ১০ দিনে প্রায় ১ থেকে দেড়শো শিশু হামের কারণে মৃত্যুবরণ করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন রয়েছে। সরকার বিষয়টিকে যথাযথ গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন," তখন করোনা মহামারির সময়
রোগীদের জন্য আলাদা হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে হামে আক্রান্ত হাজারো শিশুর জন্য কোনো বিশেষ হাসপাতাল বা ডেডিকেটেড চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হয়েছে কি না?"

তিনি সরকারকে দ্রুত সময়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করা এবং সর্বদলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জাতীয় কমিটি গঠন করে কিভাবে এই স্বাস্থ্যখাতের যেই মহামারি হামকে কেন্দ্র করে উত্তরণ পাওয়া যায় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। 

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির আহ্বায়ক রাফসান রাকিব বলেন, "জাতীয় দৈনিক প্রত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ১২ তারিখ পর্যন্ত ৪১৫ জনের মতো শিশুমৃত্যু ঘটেছে এবং হামে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারের ওপর বেশি। এই ব্যাপারে সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না বলে তিনি মন্তব্য করেন।  

এছাড়া তিনি জানান, টিকার কোনো ঘাটতি ছিল না, কিন্তু প্রশাসনিক নানা জটিলতায় টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ক্যাম্পেইনের কারণে টিকা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে।

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬