এক মাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি ফটো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিন প্রয়োগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দিতে তারা হাসপাতালে যান। ভ্যাকসিন প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয়। পরে তিনি শিশুটিকে ভুল টিকা দেন।

শিশুটির মা মৌ বলেন, ভুল টিকা প্রয়োগের পর তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন তারা।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি ভুলবশত ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ টিকায় শিশুটির বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানিয়েছেন, ঘটনার পরপরই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। ভুলবশত দেওয়া টিকাটি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম। এরপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬