রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৮ মে ২০২৬, ০৮:৩২ PM
নিহত ফাহিম

নিহত ফাহিম © সংগৃহীত

রাজবাড়ী সরকারি কলেজের একটি ছাত্রাবাস থেকে ফাহিম (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলেজের বাংলা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৮ মে) রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দকের ছেলে। পড়াশোনার সুবিধার জন্য তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে ফাহিম একাই রুমে থাকতেন। গতকাল সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য রুমের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমে গিয়ে দরজা আটকে দেন। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করেন। এ সময় তার সাড়া না পেয়ে বাড়ির পেছনের ব্যালকনি দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ফাহিমের বাবা পুলিশে চাকরি করেন। ফাহিমও চাকরি করবে বলে তার বাবার কাছে জানান। কিন্তু তার বাবা তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেন। ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬