বিশ্ব মা দিবস

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মায়েদের জন্য ৫০০ টাকায় বিশেষজ্ঞ সেবা

০৭ মে ২০২৬, ০৮:২৪ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০৮:২৪ PM
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মায়েদের জন্য ৫০০ টাকায় বিশেষজ্ঞ সেবা

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মায়েদের জন্য ৫০০ টাকায় বিশেষজ্ঞ সেবা © সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ থেকে ১৯ মে পর্যন্ত হাসপাতালটিতে এই বিশেষ সেবা কার্যক্রম চলবে। এ সময় ১৮টি গুরুত্বপূর্ণ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা এসব বিষয়ের সেবা প্রদান করবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ (গাইনি), হৃদরোগ, কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক্স, ক্যান্সার (অনকোলজি), এন্ডোক্রাইনোলজি, চক্ষু, ইউরোলজি ও কিডনি রোগসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও মায়েদের নিয়মিত স্বাস্থ্য সমস্যার সমাধানে এই বিভাগগুলো বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, বিশেষ এই কর্মসূচি স্বল্পমূল্যে ভিজিট, পরীক্ষা-নিরীক্ষায় ছাড় ও হেলথ কার্ড সুবিধা পাবেন মায়েরা। এর মধ্যে রেজিস্ট্রেশনকৃত মায়েরা মাত্র ৫০০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাবেন। আর সকল ধরণের স্বাস্থ্য পরীক্ষায় থাকছে ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।

এই বিশেষ সুযোগটি পাবেন আগে আবেদন করা প্রথম ২০০ জন মা। এই সেবা গ্রহণের জন্য ৬ মে থেকে ৯ মে-র মধ্যে অগ্রিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত অনলাইন লিংকের (https://forms.gle/B3Fkk8Y7ZdrXHi8V8) মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত মায়েরা ১০ মে থেকে ১৯ মে পর্যন্ত ইউনাইটেড সিটিতে অবস্থিত হাসপাতালে এই সেবা নিতে পারবেন।

যেকোনো জরুরি তথ্য ও জিজ্ঞাসার জন্য হাসপাতালের হটলাইন নম্বর ১০৬৮৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬