তুমি তোমার ২৬ বছরের স্বপ্ন দেশকে দিয়েছ, মাকে বললেন স্নিগ্ধ

১১ মে ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
মীর মুগ্ধ ও স্নিগ্ধ

মীর মুগ্ধ ও স্নিগ্ধ © সংগৃহীত

মা দিবসে আবেগময় এক ফেসবুক পোস্ট দিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ছাত্র মীর মুগ্ধ গত বছর ১৮ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান। সেই হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ হওয়ার আগেই মা দিবসে মায়ের প্রতি অশেষ ভালোবাসা ও সম্মান জানিয়ে নিজের কষ্টের কথা লিখেছেন স্নিগ্ধ।

তার লেখায় উঠে এসেছে এক মায়ের ২৬ বছরের স্বপ্ন ভাঙার যন্ত্রণা এবং একটি সাহসী সন্তানের আত্মত্যাগের গৌরব।

স্নিগ্ধ লেখেন, “একটা ছেলেকে জন্ম দিয়ে ২৬ বছর ধরে নিজের শরীরের রক্ত পানি করে লালন পালন করে বড় করেছো। কত খুনসুটি, কত স্বপ্ন ছিলো। তারপর আসলো সেই ১৮ জুলাই, যেদিন এই আদরের ছেলের মরদেহ তোমার সামনে। কপাল বেয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে আর নিষ্প্রাণ দেহটি সামনে নিয়ে হয়তো তোমার সেই দিনটির কথাই মনে পড়ছিলো যেদিন প্রথম জন্ম দেওয়ার পর তুমি মুগ্ধ আর আমাকে একসাথে কোলে নিয়েছিলে।”

তিনি আরও লিখেছেন, “দেশ তোমাকে কি দিয়েছে না দিয়েছে জানি না, কিন্তু তুমি তোমার ২৬ বছরের স্বপ্ন এই দেশকে দিয়েছো। হ্যাপি মাদার্স ডে আম্মু। তুমি এই দেশের সবচেয়ে সাহসী মা, যাদের কারণেই মুগ্ধরা জন্ম নেয় এবং সাহস পায় দেশের জন্য জীবন দেওয়ার।”

এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে মীর মুগ্ধর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬