অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির ফরাজী গ্রেপ্তার

০৫ মে ২০২৬, ০২:২২ PM
অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার সন্ত্রাসী জাকির হোসেন ফরাজী

অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার সন্ত্রাসী জাকির হোসেন ফরাজী © সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির হোসেন ফরাজীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে পরিচালিত এ অভিযানে তার কেবিন থেকে দেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে দৌলতখানের উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী-১৩ লঞ্চের একটি কেবিনে জাকির ফরাজী অস্ত্র মাদক ও গুলি নিয়ে তার নিজ এলাকায় রওনা হয়েছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস দল রাত তিনটার দিকে ইলিশা এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। লঞ্চটি ইলিশা ও তুলাতুলির মধ্যবর্তী এলাকায় আসতেই লঞ্চ থামিয়ে কোস্টগার্ড সদস্যরা লঞ্চে ওঠে তল্লাশি শুরু করেন। এই সময় লঞ্চে জাকিরের কেবিন থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মো. জাকির হোসেন ফরাজীকে আটক করা হয়।

জাকির ফরাজী সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া খায়েরহাট এলাকায় বাসিন্দা সিদ্দিক ফরাজির ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি একাধিক মামলার আসামি। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মেঘনায় অভিযান চালিয়ে কর্ণফুলী-১৩ লঞ্চের একটি কেবিন থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ সন্ত্রাসী জাকির হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিন দিন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬