সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

০৩ মে ২০২৬, ০৮:৩৩ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০৮:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের দংশনে তামিম হোসেন (৭) নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে ) দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন উপজেলার সোহাসা গ্রামের সৌদি প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। সে সোহাসা সরকারি সূর্যমুখী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিম নানাবাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের পটল ক্ষেতে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে।

বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬