ঝালকাঠিতে দুই বছর পর যমুনা অয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

২৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM
বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন

বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন © টিডিসি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ঝালকাঠির যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপোতে আবারও ডিজেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপোর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা প্রমুখ।

ডিপো কর্তৃপক্ষ জানায়, মেরামতকাজের জন্য যমুনা অয়েল কোম্পানির এই ভাসমান বার্জ ডিপো থেকে দুই বছর ধরে ডিজেল সরবরাহ বন্ধ ছিল। প্রয়োজনীয় সংস্কার শেষে আবার কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে নিয়মিত ডিজেল সরবরাহ করা সম্ভব হবে। বর্তমানে ডিপোতে প্রায় সাড়ে তিন লাখ লিটার ডিজেল মজুত রয়েছে। উদ্বোধনের দিন তালিকাভুক্ত ডিলারদের কাছে প্রায় ১২ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ডিপোটি চালু হওয়ায় এ অঞ্চলের কৃষকদের জ্বালানি সংকট অনেকাংশে লাঘব হবে এবং সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬