নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ PM
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রলিটি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রলিটি © টিডিসি

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার তানভীর ইসলাম (১৮) নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার যাওয়ার পথে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেলপার ইটের নিচে পরে যায় খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পলাতক রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ‘ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেলপার নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনিত ব্যবস্থা নেওয়া হবে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬