শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা

২৬ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ

দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ © টিডিসি

যশোরের শার্শা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এ বছর দেখা যাচ্ছে সবুজের অপার সমারোহ। দিগন্তজোড়া ইরি-বোরো ধানের খেতে দুলছে সবুজ ঢেউ, কাঁচা-পাকা শীষ আর বাতাসে দোল খাওয়া পাতায় প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। আর কিছুদিন পরেই সেই স্বপ্নের ফসল ঘরে তুলবেন কৃষকেরা এ প্রত্যাশায় উজ্জ্বল তাদের মুখ।

শার্শা-বেনাপোল অঞ্চলের মাঠজুড়ে এখন সবুজের মায়াবি হাতছানি। বসন্তের দখিনা হাওয়ায় দুলছে কচি ধানের শীষ, আর সেই দোলায় লুকিয়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন। চৈত্রের তপ্ত দুপুরেও সবুজ ধানক্ষেতের সতেজতা আর মনোমুগ্ধকর দৃশ্য জানান দিচ্ছে এবার বোরো মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা প্রবল।

মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা, সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবস্থাপনায় তারা নিরলস পরিশ্রম করছেন। নিরবচ্ছিন্ন সেচ সুবিধা থাকায় ধানক্ষেতে এমন সবুজের সমারোহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চালিতাবাড়িয়ার কৃষক আব্দুল মান্নান বলেন, গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের অবস্থা অনেক ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে বলে তারা আশাবাদী। বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে ধান কাটা শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

তবে উৎপাদনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বাগআঁচড়ার কৃষক বাবর আলী জানান, সরকার যদি গতবারের মতো এবারও ধানের সঠিক মূল্য নিশ্চিত করে, তাহলে তারা লাভবান হবেন এবং কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় মোট ২৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (২৩ হাজার ৪৩০ হেক্টর) চেয়ে কিছুটা বেশি। গত মৌসুমে ২৩ হাজার ৪১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। সে তুলনায় এবার ২৪ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। সময়মতো সার সরবরাহ ও কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকাই এ ক্ষেত্রে বড় শর্ত।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9