গোয়ালঘর থেকে কৃষকের ৫ গরু চুরি

০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ PM
এই গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে গে চোর রা

এই গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে গে চোর রা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য মো. বকুল মেম্বারের বড় ভাইয়ের ছেলে মোফাজ্জল হোসেন ও উজ্জ্বল হোসেনের গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা ৩টি ষাঁড় ও ২টি গাভী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে সাদা, লাল ও কালো রঙের ষাঁড় এবং লাল ও মাটিয়া রঙের গাভী রয়েছে।

গরুর মালিক মোফাজ্জল হোসেন জানান, রাত ১২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান তিনি। পরে ফজরের আজানের সময় তার বাবা গোয়ালঘরে গিয়ে গরুগুলো না পেয়ে বিষয়টি জানতে পারেন। এতে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছেন এবং গরুগুলো উদ্ধারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, এখন পর্যন্ত গরু চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬