পুকুরে গোসলে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

০৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ PM
পানিতে ডুবে মারা যাওয়া ভাই-বোনের মরদেহ

পানিতে ডুবে মারা যাওয়া ভাই-বোনের মরদেহ © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পশ্চিম জাতকর্ণপাড়া এলাকার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলো স্থানীয় সিএনজিলক লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে জুবায়ের মিয়া (৫)।

‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টার মধ্যে দুই শিশু বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে যায়। নির্ধারিত সময় পার হলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তখন তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

‎খবর পেয়ে বিকেল ৪টার দিকে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই …
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লা…
  • ২৯ আগস্ট ২০২৬
দল থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইর…
  • ২৯ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ …
  • ২৯ আগস্ট ২০২৬
৩৬ গৃহহীন পরিবার কাছে ‘স্বপ্ন বাড়ি’র চাবি তুলে দিলেন তথ্য প…
  • ২৯ আগস্ট ২০২৬