স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে ফেরার পথে প্রাণ হারালেন স্বামী

০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ PM
মো. মহিম

মো. মহিম © সংগৃহীত

ভোলায় স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. মহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে।

জানা গেছে, আজ সকালে মহিম লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন। পথে ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান মহিম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬