এমপি জালাল উদ্দিনের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ PM
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ড. মোহাম্মদ জালাল উদ্দিন

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ড. মোহাম্মদ জালাল উদ্দিন © টিডিসি ফটো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় তিনি হাসপাতাল আধুনিকায়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ডাক্তার, নার্স ও কর্মচারীদের উদ্দেশ্য করে এমন আশ্বাস দেন তিনি।

এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম, রান্নাঘর ও হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে ফিরে দেখেন। ওইসময় হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক চিকিৎসা, ঔষধ পাচ্ছেন কিনা এবং খাবারের মান বিষয়ে খোঁজখবর নেন।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন পরিদর্শনে গেলে কর্মরত চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেইসব সমস্যা নিরসনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা, ডাক্তার ও নার্সদের আরও বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান তিনি। এর পাশাপাশি চিকিৎসার মানোন্নয়নে অভিজ্ঞ ডাক্তার, নার্সসহ জনবল বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু'সহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬