স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগে দপ্তরিকে মারধর

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ PM
ঘটনাস্থলে উপস্থিত ইউএনও

ঘটনাস্থলে উপস্থিত ইউএনও © টিডিসি ফটো

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেন মারধরের শিকার হয়েছেন। বুধবার স্কুল প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে মারধর করে।

শিক্ষার্থীদের অভিযোগ, দুইদিন আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেন বিদ্যালয়ের পিয়ন মো. সৈকত হোসেন। একই ধরনের বার্তা একাধিক ছাত্রীর কাছেও পাঠানো হয়েছে বলে তারা জানায়। বিষয়টি জানাজানি হলে বুধবার স্কুলে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে মারধর করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থী অভিভাবকরা বলেন, ‘একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে।’

অভিযোগের বিষয়ে দপ্তরি মো. সৈকত হোসেন বলেন, ‘আমি এইসব ম্যাসেজ করিনি। ৪ থেকে ৫মাস আগে আমার ফেসবুক আইডিতে সমস্যা হয়। সে সময় আমার বিদ্যালয়ের অফিস সহকারী এবং শিক্ষকদের সহায়তায় আমি ফেসবুক আইডিটি ঠিক করে নিই। আজকে আমাকে যে হেনস্তা করা হয়েছে তা উদ্দেশ্য প্রণীত। সঠিক ভাবে তদন্ত করলে আমি নির্দোষ তা বেড়িয়ে আসবে।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘আমি বিদ্যালয়ে গিয়ে এই বিষয়টি শুনেছি। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এই বিষয়ে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, ‘ঘটনাটি শুনে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। সে সময় তার পাঠানো ম্যাসেজের স্কিনসর্ট আমি দেখেছি। এ বিষয়ে আগামীকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সেখানে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: নওগাঁ
চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬