নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ PM
নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ © সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে মঙ্গলবাড়ী বাজারের স্থানীয় এক কসাইয়ের বিরুদ্ধে। এঘটনা জানাজানি হলে তোপের মুখে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রেতা এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা খেয়াল করেন, এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করা হচ্ছে। এ ঘটনা তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে বাজারে। পরে তোপের মুখে দোকান ও মাংস ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। তিনি বলেন, অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬