নওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোর চক্রের দুই সদস্য আটক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ PM
ট্রাক্টর-পাওয়ার টিলারসহ গ্রেপ্তার দুজন

ট্রাক্টর-পাওয়ার টিলারসহ গ্রেপ্তার দুজন © টিডিসি

কিছুদিন ধরে নওগাঁর মান্দা থানা এলাকায় বেশ কয়েকটি ট্রাক্টর-পাওয়ার টিলার চুরির ঘটনা ঘটে। এর পরিপেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই ধারাবাহিকতায় মান্দা থানা পুলিশ তথ্য প্রযুক্তি বিশ্লেষন ও গোপন সংবাদ পর্যালোচনা করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়া) দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চোর সন্দেহে মান্দা উপজেলার দাড়ীক্ষেত্র গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে (৪৫) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী জেলার মহাদেবপুর থানাধীন শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামী লালবাড়ি গ্রামের মৃত আবুল বক্কর সিদ্দিকের ছেলে মিলন হোসেনের (৫০) হেফাজতে থাকা চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়। পরবর্তিতে আন্তঃজেলা ট্রাক্টর চোর চক্রের সদস্য ফারুক হোসেন এবং  মিলন হোসেনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা আরো কয়েকটি ট্রাক্টর চুরির কথা পুলিশের নিকট স্বীকার করে। আটককৃত ব্যক্তিদের দেখানো স্থান থেকে সেই সঙ্গে তাদের হেফাজত থেকে মান্দা থানা পুলিশ সরজমিনে উদ্ধার অভিযান চালিয়ে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করে। সেই সঙ্গে পাওয়ার টিলার চুরি করার পর চোরদের চোরাই পাওয়ার টিলার আনা নেওয়ার কাজে ব্যবহৃত মিনি পিক আপ জব্দ করা হয়েছে।

ট্রাক্টর হারানোর অভিযোগকারী দুইজনবাদী রহিদুল ইসলাম এবং জয়নুল ইসলাম বিশ্বাস পুলিশের এই সাফল্যজনক অভিযানে অত্যন্ত আনন্দিত। পাওয়ার টিলারগুলো উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। কৃষি নির্ভর মান্দা এলাকার কৃষি কাজে ব্যবহৃত চারটি পাওয়ার টিলার উদ্ধার এবং চোর চক্রের দুইজন সদস্য আটক হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা মান্দা থানা পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

বুধবার পুলিশ সুপার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় অপরাধ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। তিনি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬