বিএনপি ক্ষমতায় না আসায় ১২ বছর ভাত না খাওয়া সেই নিজাম উদ্দিনের মৃত্যু

০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM
বিএনপি সমর্থক নিজাম উদ্দিন

বিএনপি সমর্থক নিজাম উদ্দিন © সংগৃহীত ও সম্পাদিত

বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করা সেই নিজাম উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুরে বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর আাগে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে ভাত খাওয়া বাদ দেন নিজমা উদ্দিন। বিএনপি পুনরায় সরকার গঠন করা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞাও করেছিলেন তিনি।

জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এ ঘটনায় চরম ক্ষুব্ধ ও অপমানিত হন নিজাম উদ্দিন। সেই থেকে প্রতীজ্ঞা করেন যত দিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, তত দিন তিনি ভাত মুখে তুলবেন না। এর পর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা রুটি, চিঁড়া এসব শুকনা খাবার গ্রহণ করতেন।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

পরিবারের ভাষ্য মতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬