সংস্কারের কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সড়ক, প্রতিবাদে ঝাড়ু মিছিল

০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ PM
সংস্কারের কিছুদিনের মধ্যেই সড়ক ভেঙে যাওয়ায় ঝাড়ু মিছিল এলাকাবাসীর

সংস্কারের কিছুদিনের মধ্যেই সড়ক ভেঙে যাওয়ায় ঝাড়ু মিছিল এলাকাবাসীর © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ তুলে ঝাঁড়ু মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
‎
‎অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।
‎
স্থানীয়রা বলেন, সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দূর্ভোগ আরও বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage