যুবদল নেতাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা

০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৪ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ AM
আহত হয়ে হাসপাতালে ভর্তি

আহত হয়ে হাসপাতালে ভর্তি © টিডিসি ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা আক্রান্ত হন। তাকে শ্বাসরোধ করে মারাত্মকভাবে জখম করা হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা যুবদলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জোরদার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা দাবি করেছেন, দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

ট্যাগ: যুবদল
জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টস’ ঘোষণায় এলো ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লিওনেল মেসি-পরবর্তী যুগে নতুন রাজা কে?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পাটের ফলন ভালো, দাম নিয়ে হতাশ কৃষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬