লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা

০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ PM
আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬