পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM
শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রামবাসী স্বজনরা

শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রামবাসী স্বজনরা © টিডিসি

পাবনা শহরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। সেখানে নিহত শিশু শিক্ষার্থী হাফসার স্বজন ও গ্রামবাসীরা বক্তব্য দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।  

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬