মেঘনায় ৮ মন ওজনের শাপলা মাছ, নিলামে লাখ টাকায় বিক্রি

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ PM
মেঘনায় ৮ মন ওজনের শাপলা মাছ

মেঘনায় ৮ মন ওজনের শাপলা মাছ © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৮ মন (প্রায় ৩২০ কেজি) ওজনের বিশাল আকৃতির একটি শাপলা মাছ। স্থানীয়ভাবে এটি ‘হাউস মাছ’ নামে পরিচিত। বিরল প্রজাতির এই মাছটি নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫ হাজার টাকায়।

শনিবার (২৮ রবিবার) সকালে মাছটি রামগতি বাজারে বিক্রির জন্য আনা হয়। এর আগে শুক্রবার বিকেলে রামগতির চেয়ারম্যান ঘাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী সাগর ও কৃষ্ণ ব্যাপারি মাছটি ক্রয় করেন।

স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার হরিশ্চন্দ্র মাঝি ও তাঁর সহযোগী জেলেরা শুক্রবার দুপুরে রামগতির দক্ষিণে মেঘনা নদীর মোহনার কাছে মাছ ধরার সময় এই বিশালাকৃতির শাপলা মাছটি ধরতে সক্ষম হন। মাছটির দৈর্ঘ্য লেজসহ প্রায় ১৪ থেকে ১৫ ফুট। বড় ও ভারী হওয়ায় বাঁশ ও দড়ির সাহায্যে প্রায় ৮ জন জেলে মাছটি ডাঙায় তুলে চেয়ারম্যান ঘাট মাছঘাটে নিয়ে আসেন।

মাছ বিক্রেতা হরিশ্চন্দ্র মাঝি বলেন, ‘দীর্ঘদিন ধরে মাছ ধরেও লোকসান হচ্ছিল, ধার-দেনা করে চলতে হচ্ছিল। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।’

মাছ ব্যবসায়ী সাগর ব্যাপারি জানান, এ ধরনের শাপলা মাছ এখন খুব কম দেখা যায়। মাছটি লক্ষ্মীপুর সদরসহ আশপাশের কয়েকটি বাজারে কেটে কেজি দরে বিক্রি করা হবে।

ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নূর-…
  • ১৬ জুলাই ২০২৬
মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলন, থানা…
  • ১৬ জুলাই ২০২৬
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়…
  • ১৬ জুলাই ২০২৬
একযোগে বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তাকে বদলি, দেখুন ত…
  • ১৬ জুলাই ২০২৬
কাঁটাতার কেড়ে নিয়েছে শিক্ষার্থী, অস্তিত্ব সংকটে প্রাথমিক বি…
  • ১৬ জুলাই ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence