তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

ঝালকাঠি থেকে লঞ্চ-বাসে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
ঘাটে বাঁধা লঞ্চ

ঘাটে বাঁধা লঞ্চ © টিডিসি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে আজ প্রায় ২০ হাজার নেতাকর্মী দুটি লঞ্চ ও বাসযোগে ঢাকায় যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর উদ্যোগে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর লঞ্চঘাট, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা দুটি বড় যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এর আগেই ২১ ডিসেম্বর থেকে অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন। এ ছাড়া সড়কপথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাস ও মাইক্রোবাসে করেও অসংখ্য নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সদরঘাট এলাকায় সকালবেলায় যানজটের আশঙ্কা থাকায় অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।

আগামীকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ঝালকাঠির বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে একটি বড় লঞ্চ ঝালকাঠি সদর লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ছাড়বে। অন্যদিকে পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের নেতৃত্বে তার নিজের অগ্রদূত প্লাস’ নামের একটি বড় লঞ্চে ভান্ডারিয়া হুলারহাট ও কাউখালি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সেই লঞ্চে ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা ভান্ডারিয়া থেকে ও রাজাপুর উপজেলার বিএনপির একাংশ নেতাকর্মীরা কাউখালি থেকে উঠবেন। 

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিজানুর রহমান মুবিন। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন,
‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।’

এ ছাড়া নিজাম শিপিং লাইন্সের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁদের ‘অ্যাডভেঞ্চার-৯’ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন।’

তিনি আরও বলেন, নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থাও করা হয়েছে।

ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, ‘দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।’

ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি।’

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9