ফজরের পরই কোলাহল, লক্ষ্মীপুরে কোটি টাকার সবজির বেচাকেনা

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ AM
লক্ষ্মীপুরের পিয়ারাপুরে সবজির হাট

লক্ষ্মীপুরের পিয়ারাপুরে সবজির হাট © টিডিসি ফোটো

লক্ষ্মীপুরের পিয়ারাপুরে ভোর মানেই সবজির হাট। ফজরের নামাজ শেষ হতেই শুরু হয় কোলাহল, দরদাম আর সবুজের বর্ণিল উৎসব। প্রতিদিন প্রায় কোটি টাকার সবজির বেচাকেনা হয় এখানে।

লক্ষ্মীপুর শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে পিয়ারাপুর বাজার। ব্রিজের উত্তর প্রান্তে বসে জেলার সবচেয়ে বড় এই পাইকারি সবজির হাট। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকে পাইকাররা ট্রলি, পিকআপভ্যান ও ট্রাকভরে সবজি কিনে নিয়ে যান ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে।

এখনও হাটজুড়ে সবুজের সমারোহ। বাঁধাকপি, টমেটো, মূলা, গাজর, কুমড়া, আলু, শিম, কাঁচা মরিচ, লাউ, করলা, ঢেঁড়শ, ধুন্দুল, লালশাক, পুঁইশাক, পেঁপে-সবই টাটকা আর সুলভ দামে মিলছে।

সদর উপজেলার লাহারকান্দি, ভবানীগঞ্জ, আবদুল্লাহপুর, চর উভুতি, পিয়ারাপুর, মিয়ার বেড়ি, টুমচর ও কালিরচর এলাকায় ব্যাপকভাবে সবজি চাষ হয়। স্থানীয় কৃষকেরা জানান, সারাবছর বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদন করে সরাসরি হাটে এনে পাইকারদের কাছে বিক্রি করেন। এতে নগদ টাকায় ভালো লাভ হয়।

আব্দুর রহিম নামে এক ব্যবসায়ী জানান, ফজরের পর থেকে দিনের সাড়ে আটটা-নয়টা পর্যন্ত জমজমাট থাকে এ বাজার। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে মাল কিনে নিয়ে যান।

প্রতিদিন ভোরে হাট ঘিরে জমে ওঠে এক অনন্য কর্মচাঞ্চল্য। কারও হাতে মাটির গন্ধ, কারও চোখে নতুন আশার আলো। পিয়ারাপুরের ভোর তাই শুধু সূর্যোদয়ের নয়-এ যেন কৃষকের মুখে হাসি ফোটানোর সকাল।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬