শেরপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় মোটরসাইকেলের আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইগাতী-গজনি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে বিকট শব্দ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।

আহত কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাতের (২০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক আবু বক্কর নিহত হলেও অপর মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধারে সহযোগিতা করেন।

ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950