পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শ্রমিক নিহত

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
রাব্বি হোসেন ও নিশান মুন্সি

রাব্বি হোসেন ও নিশান মুন্সি © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই শ্রমিকের প্রাণ। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারে চলছে আহাজারি।

শনিবার (২০ ডিসেম্বর) রাতের দুর্ঘটনার পর রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

‎নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রাব্বি হোসেন এবং রবিবার সকালে নিশান মুন্সি মারা যান।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ ঈশ্বরদীতে পৌঁছানোর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9