সাতক্ষীরায় ট্রলি-মাহেন্দ্র-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ PM
 সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলে

সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলে © সংগৃহীত

সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩০) এবং তাদের ছেলে মোস্তাকিন (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী একটি মাহেন্দ্র, একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান। এছাড়া সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9