লক্ষ্মীপুরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ দুই ভাতিজার বিরুদ্ধে

০২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ PM
নিহত হাসমত উল্যাহ

নিহত হাসমত উল্যাহ © টিডিসি

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজীবাড়িতে।

অভিযুক্ত ভাতিজা হলেন মো. তোফায়েল (৩৭) ও মো. মোহন (৩৪)।

এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন তার বাবা হাসমত উল্যাহকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত চাচাতো ভাই তোফায়েল ও মোহন এবং পৌর যুবদলের সদস্য মো. সুমন চৌধুরীসহ (৪৫) ৮-৯ জনের নাম উল্লেখ করে বক্তব্য দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজীবাড়ির হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে গেলে বাধা দেন হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত ভাতিজা মো. তোফায়েল ও মো. মোহন ভাড়া করা বাহিনী দিয়ে হাসমত উল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যায়। উত্তেজিত জনতা আজ মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাব বের করে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয় এলাকবাসী আজ বেলা ১২টার দিকে তোফায়েল ও মোহনের বাড়ির পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।

বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চুয…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9