বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

১৮ নভেম্বর ২০২৫, ০৫:২২ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৬ AM
আব্দুল হামিদের বাড়িতে হামলা

আব্দুল হামিদের বাড়িতে হামলা © ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মিঠামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি এবং কেউ আটক হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিঠামইন বাজার থেকে সোমবার রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় সন্তুষ্টি জানিয়ে এ মিছিল বের করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল থেকে কিছু কর্মী সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করেন। সেখানে গিয়ে তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এ সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় আহতের ঘটনা ঘটেনি। 

ঘটনার পরপরই পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বাড়ির আশপাশে। তবে কাউকে আটক করা হয়নি।

‎মিঠামইন থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আলমগীর ক‌বির শ‌ফিউল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিএন‌পির এক‌টি আনন্দ মি‌ছিল থেকে কিছু সংখ্যক লোক বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করেছে। আমরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। সেনাবা‌হিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসে‌ছিলেন। বিষ‌য়টি আমাদের নজরধারীতে আছে। লি‌খিত অ‌ভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬