বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন যুবক

১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৩ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৪ AM
ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান

ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক চমকপ্রদ ও ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান। উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আ. বারেক দেওয়ানের পুত্র সৌদি প্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) ও রুহিতার পাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের কন্যা আবিদা সুলতানা অনামিকা এই নবদম্পতির বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

বিয়ের দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময় মতো হেলিকপটারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে আনতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।

বরের বাবা হাজী আ. বারেক দেওয়ান বলেন, ছেলের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং তার ছোটবেলার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার আনার ব্যবস্থা করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। আল্লাহ্ তাদের সুখী দাম্পত্য জীবন দান করুন।

ফুফাতো ভাই সুমন সরদার বলেন, রাজু আমাদের পরিবারের খুবই প্রিয়। ও সবসময় বলত আমার বিয়েটা আলাদা হবে। আজ সেটা সত্যি হলো। হেলিকপ্টারে করে নবদম্পতিকে আনা এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়।

বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুযায়ী ১৩ নভেম্বর বৃহস্পতিবার হলুদ, ১৪ নভেম্বর শুক্রবার শুভ বিবাহ ও কনের বাড়িতে প্রীতিভোজ এবং ১৫ নভেম্বর শনিবার বরপক্ষের বাসায় প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হচ্ছে।

অভিভাবকরা জানান, পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে।

কন্যার বাবা আল আমিন প্রধান বলেন, আগামীকাল শনিবার আমার মেয়ে ও জামাইকে ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে নিয়ে আসব। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। 

বর মেহেদী হাসান রাজু বলেন, আমি আমাদের সংসারের ছোট ছেলে। বাবা–মা, ভাই–বোন সবাই আমাকে অনেক স্নেহ করে বড় করেছেন। জীবনের নতুন পথচলায় সবার দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কামনাই করি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9