পাবনায় নষ্ট মাংস পরিবেশনের দায়ে নান্না বিরানী হাউজকে জরিমানা

০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
পুরান ঢাকার নান্না বিরানী হাউজ (ইনসেটে নষ্ট ও পুরনো মাংস)

পুরান ঢাকার নান্না বিরানী হাউজ (ইনসেটে নষ্ট ও পুরনো মাংস) © সংগৃহীত

পাবনা শহরে নষ্ট ও পুরনো মাংস পুনরায় ব্যবহার করার অভিযোগে ‘পুরান ঢাকার নান্না বিরানী হাউজ’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আব্দুল হামিদ রোডের এআর কর্নার-সংলগ্ন হোটেলটিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সাথে সংরক্ষণ করতে। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এ জন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এ ছাড়া ডাউলের মধ্য রং মেশানোর দায়ে এআর কর্নারের ওয়ান-স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি পরিচালক।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬