সাতক্ষীরা-৩ আসন

ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তাল কালীগঞ্জ

০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় কালীগঞ্জের লোকজনের বিক্ষোভ

ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় কালীগঞ্জের লোকজনের বিক্ষোভ © টিডিসি

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি নেতা ও ‘গরিবের ডাক্তার’খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে এলাকা। বুধবার (৫ নভেম্বর) বিকেলে কালীগঞ্জে কয়েক কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও ডা. শহিদুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান— ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালীগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে নেতারা ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে, এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন।

এর আগে সোমবার ও মঙ্গলবার তারা দফায় দফায় সড়ক অবরোধ, হরতাল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন। ওই সময় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬