মুক্তির লড়াই কোনো আইন বা সংবিধান মেনে হয় না: ব্যারিস্টার ফুয়াদ

০২ নভেম্বর ২০২৫, ০৭:২৯ PM
ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ © টিডিসি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ভিত্তিতে হয়নি, বরং ছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষার ফল। দেশের সাধারণ জনগণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়েই স্বাধীনতা অর্জন করেছিল।

রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘স্বাধীনতার পর দেশে দুর্বৃত্তায়নের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনগণ শুরুতে সক্রিয় না হলেও পরে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে মুক্তির আন্দোলন সফল করেছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও কোনো সংবিধান বা আইন নয়, বরং ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐক্যই ছিল ফ্যাসিবাদী সরকারের পতনের মূল শক্তি।’

তিনি বলেন, গণঅভ্যুত্থানে কারও একার কৃতিত্ব নেই—রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ান—সবাই এই আন্দোলনের অংশ ছিলেন।

সরকারের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে যে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর অনেক কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এই অপতৎপরতার কারণেই দেশ এখন হুমকির মুখে।

সাংবাদিকদের এক প্রশ্নের ফুয়াদ বলেন, এবি পার্টি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে কোনো অর্থবহ গণভোট সম্ভব নয়। উচ্চকক্ষ-নিম্নকক্ষের বিভাজন করলে সংসদ সদস্যরা গরুর বাজারের মতো দরকষাকষি শুরু করবে।

তিনি আরও বলেন, ‘আমরা আগামী সরকারের অংশীদার হবো না, আমরা রাজনীতি করব— সবাই মিলে কাংলাদেশ (কল্যাণমুখী বাংলাদেশ) গড়তে চাই।’

সভায় এবি পার্টির ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্যসচিব জাহিদুল ইসলাম বশিরসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9