দেশকে মালয়েশিয়া-সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে নিতে চাই: রেজাউল করিম

০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ রেজাউল করিম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ রেজাউল করিম © টিডিসি

ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যে দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরকেও অতিক্রম করবে। আমাদের ভিত্তি হবে সততা, নীতি ও মেধা। রাজনীতিবিদরা দুর্নীতি না করলে আমলারাও দুর্নীতি করতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম বলেন, ‘জামায়াতে ইসলামীর বর্তমান যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আমরা দুর্নীতিকে না বলতে চাই। যদি জাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তবে বাংলাদেশের সব সমস্যা পাঁচ বছরের মধ্যেই সমাধান করা সম্ভব। চাঁদাবাজি বন্ধ করতে হবে, বড় ভাই সংস্কৃতি বাদ দিতে হবে। জুলাই যোদ্ধারা প্রমাণ করেছে, মেধাই সবকিছুর ওপরে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিবির সভাপতি আল-আমিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল।

কলেজ শিবিরের সেক্রেটারি মেহেরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬