বাউফলে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৩০ অক্টোবর ২০২৫, ১০:০৩ PM
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ © টিডিসি

পটুয়াখালীর বাউফলে অবৈধ যানবাহন মাহিন্দ্রা চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন। এ সময় সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন এবং বিভিন্ন স্লোগানে দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অবৈধ মাহিন্দ্রা সরকারের রেজিস্ট্রেশন করা যানবাহন না। ট্রলিচালকরা কেউ প্রশিক্ষণপ্রাপ্ত নন। চালকদের বৈধ লাইসেন্সও নেই। গত কয়েক বছরে বাউফলে তাদের বেপরোয়া গতিতে শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি ট্রালির ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায়, এতে সেনাসদস্যসহ দুজন যাত্রী ও চালক এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

শিক্ষার্থীদের দাবি, যদি কোনো কারণে চলাচল বন্ধ না করেন তবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে অবৈধ মাহিন্দ্রার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতেই হবে। না হলে সামনে আরও বড় কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় শিক্ষার্থী রুহুল আমিন, ইশতিয়াক রসুল সাইমুন ও মোহাম্মদ পলাশ তাদের বক্তব্যে জানান, প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করে, কিন্তু অবৈধ মাহিন্দ্রার বেপরোয়া গতি তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9