নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছাত্রের, ট্রাক্টরে আগুন দিল জনতা

২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৯ PM
জনতার দেওয়া আগুনে জ্বলছে ট্রাক্টর

জনতার দেওয়া আগুনে জ্বলছে ট্রাক্টর © টিডিসি

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় হাবিবুর রহমান (১০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কপালির মোড় এলাকায়।

নিহতের শিশু হাবিবুর রহমান নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

জানা যায়, শিক্ষার্থী হাবিবুর রহমান বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল। উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন ধরিয়ে দিয়ে ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নিলেও সেটি পুড়ে নষ্ট হয়ে গেছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, ‘আমি নওগাঁয় অবস্থান করায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিস্তারিত বলতে পারছি না। তবে বিষয়টি ফোনে শুনেছি।’

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950