আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু, বন্ধ থাকছে বাকিটা 

২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।

সূত্রটি জানায়, একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬