মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

২৬ অক্টোবর ২০২৫, ০৬:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাল্কহেডটি জব্দ করেছে নৌপুলিশ।

নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের দক্ষিণ উলানিয়া গ্রামের নজরুল সিপাহির ছেলে। জানা গেছে, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তারা মেঘনায় মাছ ধরতে বের হয়েছিলেন।

আরও পড়ুন: স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সরকারি কর্মকর্তা কেন মানছে না বিএনপি?

ভোলা সদর নৌথানা পুলিশের (ইলিশা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মেঘনায় এমএমপি নামের একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে আবুল হোসেন এখনও নিখোঁজ।

তিনি আরও জানান, ট্রলারটি উদ্ধার এবং বাল্কহেডটি জব্দ করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9