নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: এ্যানি

২৫ অক্টোবর ২০২৫, ১০:৩২ PM
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ধানের শীষই পারে জনগণের উন্নয়ন ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিতে। দেশে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, গ্রামে গ্রামে যারা এতদিন ভোট দিতে পারেননি, তারা জানেন কীভাবে রাতের অন্ধকারে ভোট হয়েছে। খালেদা জিয়াকে বন্দি রেখে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট ডাকাতি করা হয়েছে। এটি কোনো নির্বাচন নয়, এটি দখলদারিত্ব।

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন এখন আমাদের নতুন অঙ্গীকার ও চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের এজেন্টরা এখনো পুরোপুরি উঠে যায়নি। কিছু প্রভাবশালী ব্যক্তি দূর থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হলে নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এ্যানি বলেন, ‘সমাজ, পরিবার ও গ্রামের উন্নয়নে নেতৃত্ব দেবেন আপনারা। মা-বোন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আমরা একসঙ্গে কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, এম এ হাসেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬