লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ১

২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৭ PM
দুর্ঘটনা কবলিত অটোরিকশা

দুর্ঘটনা কবলিত অটোরিকশা © টিডিসি ফটো

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে মহিষখোচা বাজার থেকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। আহত নারী যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।

অটো উল্টে দুজন নিহতের বিষয়টি আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর নিশ্চিত করেছেন।

 

 

 

 

ঘরটিকে সন্তানের জন্য আদালত নয়, আশ্রয় করে তুলুন
  • ১১ আগস্ট ২০২৬
গার্দিওলাকে মরিনিওর খোঁচা— ‘কিছু কোচের এক বছর বিরতি প্রয়োজন’
  • ১১ আগস্ট ২০২৬
একটা মিটিংয়ের রেজুলেশন কি মন্ত্রীর সিদ্ধান্ত—এনটিআরসিএ ইস্য…
  • ১১ আগস্ট ২০২৬
ঘুম থেকে উঠেই কোমরে ব্যথা! কোন রোগের লক্ষণ?
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পর…
  • ১১ আগস্ট ২০২৬
নদীর ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬