ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ PM
নিহত নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে

নিহত নারীর মরদেহ উদ্ধার করা হচ্ছে © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের মৃত অধীর দাসের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর দুই বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন, পরে আবার ফিরে আসতেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রবিবার সকালে বাবরা রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে থাকতে দেখা যায় তাকে। আশপাশের কয়েকজন ট্রেন আসতে দেখে সরে যেতে বললেও তিনি কোনো সাড়া দেননি। মুহূর্তের মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ট্যাগ: ঝিনাইদহ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9