কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পুলিশের অভিযান, আটক ৫

১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫০ PM
পুলিশের অভিযানে আটক চারজন

পুলিশের অভিযানে আটক চারজন © টিডিসি

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্তার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি টিমের অভিযানে দালাল চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মারুফ মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে কুড়িগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬