হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

০৭ অক্টোবর ২০২৫, ০১:২৫ PM
কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ জেলা © সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। ‎মঙ্গলবাল (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। 
‎
‎মৃত সুরজিত দাস (২৭) করঞ্চা বড়হাটি গ্রামের বাসিন্দা পরেশ দাসের ছেলে। এ ঘটনায় আহত দিলীপ দাস (৩০) ও একই গ্রামের বাসিন্দা সোমলাল দাসের ছেলে। ‎ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। 
‎
‎সুরঞ্জিত দাসের প্রতিবেশী দিপু লাল দাস জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের হাওরে জাল পেতে আসেন সুরঞ্জিত দাস। সকালে দিলীপ দাসকে সঙ্গে নিয়ে জাল তুলছে যান তিনি। এ সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আক্রান্ত হন সুরঞ্জিত দাস , আর বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন দিলীপ দাস। কিছুক্ষণ পরে দিলীপের জ্ঞান ফেরার পর বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে সুরঞ্জিতকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত সুরঞ্জিত দাসের ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা বলে দিপু লাল দাস।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬