উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ AM
উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত © সংগৃহীত

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শফিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৭২৩ নম্বর সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। খুব দ্রুত লাইন সচল করার লক্ষ্যে আমরা কাজ করছি।’

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬