ভালুকায় বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

০৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ PM
পোশাকশ্রমিকদের সড়কে বিক্ষোভ মিছিল

পোশাকশ্রমিকদের সড়কে বিক্ষোভ মিছিল © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় অর্ডার সংকটে বন্ধ হয়ে গেছে ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের উৎপাদন কার্যক্রম। দীর্ঘদিন ধরে বেতন-বোনাসসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কারখানার ১২ শতাধিক কর্মকর্তা ও শ্রমিক অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও এখনো ম্যানেজমেন্টের ৪২ জন কর্মকর্তা তা পাননি। শ্রমিকদের গত মাসের বেতনও বকেয়া রয়েছে। এ ছাড়া রিজাইন করা ৫৩ জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য বেনিফিট বকেয়া রয়েছে। 

তারা অভিযোগ করে বলেন, কারখানার মালিকপক্ষ দীর্ঘদিন ধরে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছে। এতে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি, আগামী ৮ অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল দল, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, বিক্ষোভের পেছনে মালিকানা জটিলতা রয়েছে। বিষয়টি সমাধানে আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনা করছি। শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, কারখানা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9