কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিন দোকান

আগুনে ভস্মীভূত তিন দোকান

আগুনে ভস্মীভূত তিন দোকান © সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফজরের আজানের সময় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে মসজিদের মাইকযোগে এলাকাবাসীকে ডাক দিলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে হাবিবুর রহমানের কাপড়, জুতা ও কসমেটিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে যায়— যার ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। আল-আমিনের ইলেকট্রনিক্স দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এছাড়া বাচ্চু মিয়ার মুদি ও মনোহরী দোকানে প্রায় ৫ লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেলো।’

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘ঋণ করে দোকানে ইলেকট্রনিক্সের মালামাল তুলেছিলাম। বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করার কথা ছিল। এখন কিছুই রইল না। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।’

বাচ্চু মিয়া বলেন, ‘আমার দোকানে চিনি, চাল, ডালসহ প্রায় ৫ লাখ টাকার পণ্য ছিলো। কিছুই বাঁচাতে পারিনি। এলাকাবাসীর সহায়তা ছাড়া এখন কিছু করার উপায় নেই।’

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, ‘রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও আশপাশের অন্যান্য দোকানগুলো রক্ষা পেয়েছে।’

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

 

 

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9