খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ড

০৫ অক্টোবর ২০২৫, ১২:০২ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০২ PM
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেছে বাজারের অন্তত ১৯টি দোকান। তবে বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো বাজারটি।

রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি, সেনাবাহিনী ও মাটিরাঙা ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর, রাত পৌনে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি টায়ারের দোকান বা গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল কিংবা সিগারেটের আগুন থেকেও এ দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে।

আগুন লাগার পর পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬