ময়মনসিংহে হারিয়ে যাওয়া গারো ঐতিহ্য ‘চু-গান’ উৎসব

০৩ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
ওয়াসি ‘চু-গান’ উৎসব

ওয়াসি ‘চু-গান’ উৎসব © টিডিসি

দীর্ঘদিন পর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত-মেঘালয় সীমান্তঘেঁষা দিঘলবাগ গ্রামে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ওয়াসি ‘চু-গান’ উৎসব। 

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দিঘলবাগ গ্রামে এই উৎসবের আয়োজন করে গারোদের দুয়াল গোত্রের মানুষজন। উৎসবটি আয়োজনে সহযোগিতা করে বিরিশিরি কালচারাল একাডেমি।

চু-গান উৎসব গারোদের একটি প্রাচীন সাংস্কৃতিক উৎসব, যা মূলত নতুন ফসল উৎসর্গ এবং মৃত স্বজনদের স্মরণে পালিত হয়। প্রতি বছর আউশ ও আমন ধানের মৌসুমে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। এতে গারো তরুণী থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন। নাচ, গান ও পারস্পরিক আনন্দ বিনিময়ের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়। 

তবে অর্থনৈতিক সংকট ও সামাজিক পরিবর্তনের কারণে বহুদিন ধরে এই উৎসব হারিয়ে যেতে বসেছিল। দিঘলবাগ গ্রামে দুয়াল সম্প্রদায়ের সংখ্যাধিক্যের কারণে স্থানীয়দের উদ্যোগে এবং কালচারাল একাডেমির সহায়তায় এবার পুনরায় এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান অরন্য ই চিরান বলেন, গারোদের মধ্যে ১৩টি গোত্র রয়েছে, তার মধ্যে দুয়াল সম্প্রদায়ই মূলত চু-গান উৎসব পালন করে। বর্ষাকালে ধান কাটার মৌসুমে এই উৎসবের মাধ্যমে মৃত ব্যক্তিদের প্রতীকীভাবে স্মরণ করা হয় এবং নতুন ফসল উৎসর্গ করা হয়।

চু-গান উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি দীর্ঘদিন পর আবার ফিরে আসায় আমরা আশাবাদী যে, ভবিষ্যত প্রজন্ম এই ঐতিহ্য লালন করবে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950